কালি ও কলম, মাত্রা এবং Manusher Jonno Foundation এর যৌথ উদ্যোগে ‘নারীর সৃজন ও অধিকার’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

আমাদের দৃঢ় বিশ্বাস নারীর উন্নয়ন ও সৃজনশীলতার চর্চা ব্যাতিত একটি সুস্থ রুচিশীল সমাজের বিকাশ অসম্ভব। এই বিশ্বাসকে সামনে রেখে কালি ও কলম, মাত্রা এবং Manusher Jonno Foundation এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বেঙ্গল ক্যাফেতে ‘নারীর সৃজন ও অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছিল। সৃজন ক্ষেত্রে এদেশের নারীর পথচলা অধিকার এবং সমস্যা সম্পর্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ আনিসুজ্জামান, সারা যাকের, শাহনাজ মুন্নী, রফিকুন নবী, সুলতানা কামাল, গীতিআরা নাসরিন, কানিজ আলমাস, ফাহমিদা নবী, বনশ্রী মিত্র, সৈয়দ আবুল মকসুদ, শাহিন আনাম, ফারজানা রুপাসহ আর অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Enter your keyword