মন জানালা

মিশুক মুনীরের তোলা আলোকচিত্র নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘মন জানালা’র প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হবে আগামী সোমবার ১৯ ডিসেম্বর বিকেল ৪ টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্যজন ম. হামিদ এবং কবি ও সাংবাদিক হাসান হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

আবুল হাসনাত
নির্বাহী পরিচালক
বেঙ্গল পাবলিকেশন্স

সময় ও স্থান :
বিকেল ৪.৩০ মিনিট, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
সেমিনার কক্ষ, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০

Enter your keyword