সৈয়দ শামসুল হক । স্মরণসভা
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণে আমরা এক স্মরণসভার আয়োজন করেছি। তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের সুহৃদ, সকল কর্মে সহযাত্রী ও আমৃত্যু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক।
স্মরণসভায় সভাপতিত্ব করবেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথির আসন গ্রহণ করবেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখবেন নাট্যজন আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক মফিদুল হক।
সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করবেন হাসান আরিফ ও ত্রপা মজুমদার।
এ অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করি।
আবুল খায়ের
চেয়ারম্যান
বেঙ্গল ফাউন্ডেশন
স্থান ও সময়
জাতীয় জাদুঘর, প্রধান মিলনায়তন
বিকেল ৫টা, রবিবার, ৯ অক্টোবর ২০১৬