কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪
সুধী
আগামী ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টায় সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে তিনজন তরুণ কবি ও লেখককে ২০১৪ সালের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
সভাপতিত্ব করবেন কালি ও কলমের সম্পাদকম-লীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান।
উল্লেখ্য, তরুণ কবি ও লেখকদের সাহিত্য চর্চা ও সাধনাকে সঞ্জীবিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
আবুল খায়ের
প্রকাশক
কালি ও কলম
তারিখ : শনিবার, ৩০ মে ২০১৫
সময় : সন্ধ্যা সাড়ে ৬টা
স্থান : বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭
শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা ১২০৯
+৮৮ ০১৭২৬২০৬৭৩৪ [email protected]