মেঘমল্লার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট প্রযোজিত আখতারুজ্জামন ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে, জাহিদুল রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ ছবিটি ১২ ডিসেম্বর, শুক্রবার ঢাকায়, মুক্তি পেয়েছে। বসুন্দরা স্টার, সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা-২ ও শ্যামলী সিনে ডিজিটালে প্রদর্শিত হচ্ছে এই ছবিটি। ‘মেঘমল্লার’ পরিবেশন ও বিতরণের কাজ করছে বেঙ্গল ক্রিয়েশন’স।
মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের আত্মোৎসর্গের গল্প ‘মেঘমল্লার’। ১৯৭১ সালের বর্ষার দিনে মধ্যবিত্ত একটি পরিচারের সাহস-শঙ্কা, আশা-নিরাশার কাহিনী নিয়ে গড়ে উঠেছে মেঘমল্লার আখ্যান।আশা করছি আপনারা হলে গিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক মেঘমল্লার ছবিটি উপভোগ করবেন।