Mastercraftspersons Award and Crafts Fair 2014
The Mastercraftspersons Award was introduced in 1989 by the National Crafts Council of Bangladesh with the objective of reviving traditional crafts, recognizing the value of the artisan and encouraging others to follow tradition. Since 2010, the National Crafts Council of Bangladesh and Bengal Foundation have jointly organised the Mastercraftspersons Award and a Crafts Fair.
The honourable Secretary of Cultural Affairs of the Govt. of Bangladesh Mr. Ranjit Kumar Biswas, the Chief Guest to give away the Mastercraftspersons Awards and inaugurated the 4-day Crafts Fair at the Bengal Shilpalay premises on Thursday, 6 March 2014 at 5 PM. Creator of traditional hand-fans, eminent crafts-person and recipient of NCCB award, Ms. Suchitra Sutradhar was present on the occasion as the special guest.
Bengal Foundation
Programme : Award ceremony
5 PM, Thursday, 6 March 2014
Bengal Shilpalay
House 42 . Road 27 . Sheikh Kamal Sarani
Dhanmondi . Dhaka 1209 . Bangladesh
Phone: +[880 2] 8123115, 9113115
The Crafts Fair ran from 6 to 9 March 2014, from 11 AM to 8 PM.
চারজন শ্রেষ্ঠ কারুশিল্পীকে পুরস্কার প্রদান এবং চার দিনব্যাপী কারুমেলা উদ্বোধন
কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতি বছর কারুশিল্প মেলা ও পুরস্কার প্রদান করে আসছে। শিল্পীদের মানোন্নয়ন, কারুশিল্পে জাতীয় ঐতিহ্যকে উৎসাহদান ও উজ্জীবন এবং এ-শিল্পকে জনপ্রিয় করার জন্য এ কার্যক্রমের তাৎপর্য রয়েছে। এ বছরও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলার আয়োজন করা হয়।
গত ৬ মার্চ ২০১৪ বৃহস্পতিবার বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয় (বাসা-৪২, সড়ক-১৬ নতুন, শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা) প্রাঙ্গণে চারজন শ্রেষ্ঠ কারুশিল্পীকে পুরস্কার প্রদান ও চার দিনব্যাপী কারুমেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে হাতপাখা প্রস্তুতকারী ও জাতীয় কারুশিল্প পরিষদ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কারুশিল্পী সুচিত্রা সূত্রধর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি মনিরা এমদাদ এবং বর্তমান সভাপতি চন্দ্রশেখর সাহা। ২০১৩ সালে গ্রামীণ গৃহ নকশা মাধ্যমে রাজশাহীর সংকরি টুডু, রিক্সা পেইন্টিং মাধ্যমে ঢাকার রফিকুল ইসলাম, কুমিল্লার খাদি মাধ্যমে নোয়াখালীর পারভীন আক্তার এবং নরসিংদীর হোমটেক্সটাইল মাধ্যমে নরসিংদীর মো: জয়নাল আবেদীনকে শ্রেষ্ঠ কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান করা হয়।
বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত চার দিনব্যাপী কারুমেলায় এগারোটি স্টলে মূলধারার কারুশিল্পীরা তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করেছেন। যেসব মাধ্যমের স্টল রয়েছে সেগুলো হলো: মৃৎশিল্প, বাঁশ-বেত ও ঝুড়ি, কাসা ও পিতল, হাতপাখা, রিক্সা পেইন্টিং, কুমিল্লা খাদি, শঙ্খ, শীতল পাটি, পাতার অলংকার, মনিপুরী তাঁত এবং শোলা। কারুশিল্প জনপ্রিয় করার উদ্দেশ্যে মেলায় আসা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে ৮ ও ৯ মার্চ এই দুদিন যথাক্রমে টেপা-পুতুল ও শোলা শিল্পের ওপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মশালা আয়োজন করা হয়।