Susmita Debnath Suchi & Mohit Khan
খায়রুল আনাম শাকিল: আমার দুই শিষ্য সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খান-এর নজরুলসংগীতের যৌথ সিডি প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি গানগুলো মন দিয়ে শুনেছি। শুচি ও মোহিত অত্যন্ত যতœ নিয়ে গানগুলো পরিবেশন করেছে। স্বনামধন্য সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীতায়োজন যথারীতি সাধুবাদযোগ্য। শুচি ও মোহিত ধীরে ধীরে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের ঋদ্ধ করে চলেছে। আমি আশা করব, ওদের সাবলীল গায়কী নতুন প্রজন্মের অনেককেই নজরুলসংগীতচর্চায় উৎসাহিত করবে। আমি ওদের সুদীর্ঘ সংগীত জীবন কামনা করি। এই সুযোগে আমি বেঙ্গল ফাউন্ডেশনকে বিশেষ সাধুবাদ জানাই সংগীতে নতুন প্রতিভাদের পাশে এসে দাঁড়াবার জন্য।