Patar Bhela Bhasai

আনিসুজ্জামান: বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চা যে একটা বিশেষ মাত্রা লাভ করেছে, একথা সর্বজনস্বীকৃত। এখানে যারা একনিষ্ঠভাবে রবীন্দ্রসংগীতের সাধনা করে, শাহ্নাজ নাসরীন ইলা তাদের একজন। স্বদেশে তালিম নিয়ে সে গিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করতে। সেখানে সে ছাত্রী ছিল মায়া সেনের। দেশে ফিরে এসে যোগ দিয়েছে শিক্ষকতায় ঢাকা বিশ¡বিদ্যালয় নাট্যকলা ও সংগীত বিভাগে।
ইলার এই সিডিতে থাকছে ১৪টি রবীন্দ্রসংগীত পূজা ও প্রেম পর্বের গান। মননের সবটুকু শক্তি দিয়ে, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে, কণ্ঠের সবটুকু মাধুর্য দিয়ে, প্রাণের সবটুকু দরদ দিয়ে সে গেয়েছে।
যে-নিবেদনের সুর ও বাণী এতে উচ্চারিত হয়েছে, তা শ্রোতার চিত্তকে গভীরভাবে স্পর্শ করে, মর্মের সঙ্গে মর্মের যোগ ঘটায়। রবীন্দ্রসংগীতের মোহনীয়তা-প্রকাশে তার যে সিদ্ধি, তাকে আমি অভিনন্দিত করি।
Track List:
  1. Aji e nirala kunje
  2. Amar mallika boney
  3. Ananter bani
  4. Aro kichhukkhan na hoi
  5. Bhabechhilam asbe
  6. Darao mon
  7. Deoa neoa phiria
  8. Hriday amar prokash
  9. Jodi prem dile na prane
  10. Kon khela je khelbo
  11. Ogo amar chiro achene
  12. Patar bhela bhasai nire
  13. Tar hate chhilo
  14. Tomar cheye achhi

Enter your keyword