সাঈদা কামালের প্রয়াণে আমরা শোকাহত

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চিত্রশিল্পী সাঈদা কামালের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি প্রখ্যাত কবি সুফিয়া কামালের মেয়ে এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের ছোট বোন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে অনন্য সেবাদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের কলাভবনে চারুকলা ও নকশায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই গুণী শিল্পী দেশ-বিদেশের নানা প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

Enter your keyword