সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’
সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এ পর্যন্ত ৭১ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করছে। গত ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টায় প্রদান করা হয় সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আমরা জানি, বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত সংগঠন ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপিত হচ্ছে এ-বছর। এবার ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এই সংগঠনের বিভিন্ন সভায় গীত কিছু গান পরিবেশন করেন প্রিয়াংকা গোপ। সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ বিজয়ীগণ কবিতা – রনক জামান এই গ্রাম কুড়িয়ে পেয়েছি; প্রবন্ধ ও গবেষণাপ্রবন্ধ ও গবেষণা – রাফাত আলম বাংলাদেশ পাঠ : সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে; কথাসাহিত্য – হামিম কামাল ত্রিস্তান; শিশু-কিশোর সাহিত্য – রবিউল কমল দস্যু ও দুই দুরন্ত।
অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টা সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ প্রদান এবং প্রিয়াংকা গোপের কণ্ঠে একক সংগীত পরিবেশন
বেঙ্গল শিল্পালয়, লেভেল ১ বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯