নবীনের সাহিত্য : স্বপ্ন ও স্বপ্নভঙ্গ
কবি, প্রাবন্ধিক ও সম্পাদক
আবুল হাসনাতের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা
নবীনের সাহিত্য : স্বপ্ন ও স্বপ্নভঙ্গ
বিকাল ৫টা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩
আলোচক
১. ইমদাদুল হক মিলন — কথাসাহিত্যিক
২. ওবায়েদ আকাশ — সাহিত্য সম্পাদক, দৈনিক সংবাদ
৩. ফয়সাল আহমেদ — সম্পাদক, এবং বই
সাহিত্যাঙ্গনে নবীনদের আগমন ও দৃপ্ত পদচারণা বরাবরই ছিল| তাঁদের সঙ্গে পাঠকদের সংযোগসূত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সম্পাদক ও বিভিন্ন সাহিত্যপত্র ও সাময়িকী| বিশেষ করে, নবীনদের পরিচর্যা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে একটি যুগোপযোগী মানসম্পন্ন সাহিত্যধারায় সম্পৃক্ত করতে সম্পাদকদের ভূমিকা গুরুত্বপূর্ণ| এই কর্মযজ্ঞে নিবেদিত হয়ে সম্পাদকরা কি সবসময়ই নবীনদের মধ্যে সম্ভাবনার উজ্জ্বল আলো দেখতে পান, নাকি স্বপ্নভঙ্গ ঘটে — এমন নানা প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াস ‘নবীনের সাহিত্য : স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান|
আপনি আমন্ত্রিত আমাদের এই সাহিত্য-আলোচনায়|