‘সেই রাতের কথা বলতে এসেছি’র ২৫ বছর পূর্তি

প্রামাণ্যচিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শহিদ শিক্ষক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতার সন্তান ড. মেঘনা গুহঠাকুরতা এবং দৈনিক ‘প্রথম আলো’র নির্বাহী সম্পাদক ও সাহিত্যিক-সমালোচক সাজ্জাদ শরিফ।
‘সেই রাতের কথা বলতে এসেছি’র ২৫ বছর পূর্তি এবং চলচ্চিত্রটির প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের মতামত ও অভিব্যক্তি প্রকাশ করবেন— বাংলাদেশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের চলচ্চিত্র, সাংবাদিকতা ও চারুকলা বিভাগের চারজন মেধাবী শিক্ষার্থী— জাহারা নুসরাত পূর্বা (ইউল্যাব), আদনান মাহমুদ সৈকত (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), পাওয়া আলম ছড়া (চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং মামুন সোবহানি (বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট)।
অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ।

অনুষ্ঠানসূচি
৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টা
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

  • প্রামাণ্যচিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার মোড়ক উন্মোচন
  • প্রামাণ্যচিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রদর্শন
  • প্রামাণ্যচিত্র নিয়ে আলোচনা
  • দর্শকের মুখোমুখি নির্মাতা কাওসার চৌধুরী

প্রামাণ্যচিত্রের শিরোনাম : সেই রাতের কথা বলতে এসেছি
দৈর্ঘ্য : ৪৩ মিনিট
ভাষা : বাংলা
বিষয়বস্তু : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা চালায়, তাকে কেন্দ্র করে নির্মিত
পরিচালনা : কাওসার চৌধুরী
প্রযোজনা : প্রমিতি প্রভা শ্রুতিলোকন কেন্দ্র
প্রামাণ্যচিত্রটি নেপালে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভাল ২০০৩’-এ দ্বিতীয় শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার অর্জন করে।

আয়োজনে প্রমিতি প্রভা শ্রুতিলোকন কেন্দ্র ও বেঙ্গল ফাউন্ডেশন

Enter your keyword