Two evenings of music to welcome the Bangla New Year 1432
You are cordially invited to join us for two evenings of music ‘Nobo aloy’, to welcome the Bangla New Year 1432.
Bengal Shilpalay, Level 7
House 42, Road 27, Dhanmondi, Dhaka 1209
Friday, 11 April, 6 PM
Classical vocal (Dhrupad, Khayal) and instrumental (Sarod, Pakhawaj) music by Bengal Parampara Sangeetalay
Dhrupad junior group: Ambar John Purification, Abriti Mary Purification, Lillian Andrew Biswas, Prafulla Angshuman, Prothoma Rani Sarkar, Ayushi Shaha.
Instrumental Sarod duet by Adrita Hossain and Shamsul Arefin Fahim
Khayal duet by Angela Nodi Francis and Sinchana Acharya Suha
Pakhawaj-Jori duet by Kumar Pratibimba and Debaditya Banik
Dhrupad solo by Avijit Kundu
Accompanists – Apon Biswas on the Tabla; Kumar Pratibimba and Debaditya Banik on the Pakhawaj; Dhruba Sarkar on the harmonium.
Saturday, 12 April, 6.30 PM
Nazrul Sangeet by Mirajul Jannat Sonia and Rabindra Sangeet by Dipro Nishanto
আগামী ১১ ও ১২ এপ্রিল বর্ষবরণে গানের অনুষ্ঠান ‘নব আলোয়’ আপনাকে সাদর আমন্ত্রণ।
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭
বাড়ি ৪২, রোড ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯
শুক্রবার, ১১ এপ্রিল, সন্ধ্যা ৬টা – বেঙ্গল পরম্পরা সংগীতালয় পরিবেশিত খেয়াল, ধ্রুপদ, সরোদ ও পাখোয়াজ
প্রথম দিন শুক্রবার ১১ এপ্রিল সন্ধ্যা ৬টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা খেয়াল, ধ্রুপদ, সরোদ ও পাখোয়াজ-জোড়ি পরিবেশন করবেন। ছোটদের দলীয় ধ্রুপদ গানে অংশ নেবেন অম্বর জন পিউরিফিকেশন, আবৃত্তি মেরি পিউরিফিকেশন, লিলিয়ান এন্ডু বিশ্বাস, প্রফুল্ল অংশুমান, প্রথমা রানি সরকার এবং আয়ূশী সরকার। আদৃতা হোসেন ও শামসুল আরেফিন ফাহিম যুগল সরোদ বাদন পরিবেশন করবেন । খেয়াল যৌথভাবে উপস্থাপন করবেন এঞ্জেলা নদী ফ্রান্সিস ও সিঞ্চনা আচার্য সুহা। কুমার প্রতিবিম্ব ও দেবাদিত্য বণিক একসঙ্গে পাখোয়াজে বাজিয়ে শোনাবেন। সবশেষে একক ধ্রুপদ পরিবেশন করবেন অভিজিৎ কুন্ডু।
সহযোগী শিল্পী – তবলায় আপন বিশ্বাস, পাখোয়াজে কুমার প্রতিবিম্ব ও দেবাদিত্য বণিক এবং হারমোনিয়ামে ধ্রুব সরকার।
শনিবার, ১২ এপ্রিল, সন্ধ্যা ৬.৩০টা – নজরুল ও রবীন্দ্রনাথের গান
দ্বিতীয় দিন শনিবার ১২ এপ্রিল নজরুল ও রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন মিরাজুল জান্নাত সোনিয়া ও দীপ্র নিশান্ত।
মিরাজুল জান্নাত সোনিয়া
ছোটবেলায় সংগীতে হাতেখড়ি নাসিরউদ্দিন আহমদের কাছে। রাজশাহীতে ওস্তাদ রবিউল হুসাইনের কাছে শাস্ত্রীয়সংগীত শেখা শুরু। পরে এস এম বাবর আলীর কাছে নজরুলসংগীতে তালিম নেন। জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুলসংগীতে পুরস্কার লাভ করেন।
বর্তমানে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে পণ্ডিত উলহাস কাশালকারের তত্ত্বাবধানে খেয়ালে তালিম নিচ্ছেন। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা এবং ছায়ানটে সংগীত প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। সোনিয়া বিটিভি, বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী।
দীপ্র নিশান্ত
ছায়ানটে ২০১০ সালে দীপ্রর সংগীতশিক্ষা শুরু। সেখানে সান্নিধ্য লাভ করেন মিতা হক এবং শারমিন সাথী ইসলামের। ২০১৯ সালে রবীন্দ্রসংগীতে বিভাগে প্রথম মান অর্জন করেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে প্রথম স্থান অর্জন করেন। ২০১৪ সাল থেকে গুরু অসিত দে’র কাছে শাস্ত্রীয়সংগীতে তালিম নিচ্ছেন। রবীন্দ্রসংগীতে নিবিড় শিক্ষাগ্রহণ করছেন অসীম দত্তের কাছে । ২০২৩ সালে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন। বর্তমানে দীপ্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত আছেন।