ভর্তির আহবান – বেঙ্গল পরম্পরা সংগীতালয়
খেয়াল, ধ্রুপদ, সেতার, সরোদ, তবলা এবং এসরাজ
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্য বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে যাত্রা শুরু করে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়। এই প্রতিষ্ঠানের প্রধান গুরু পণ্ডিত উলহাস কশলকার (খেয়াল) । এছাড়া প্রশিক্ষণ দিয়ে থাকেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার (তবলা), পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত কুশল দাস (সেতার), পণ্ডিত উদয় ভাওয়ালকর (ধ্রুপদ),দেবাশীষ হালদার (এসরাজ), কৌশিক মুখার্জী (সরোদ) এবং কল্যাণজিৎ দাস (সেতার)।
দুটি স্তরে – জুনিয়র (৭ থেকে ১৬ বছর) এবং সিনিয়র (১৬ বছর ১ দিন থেকে ২৫ বছর), শিক্ষার্থী ভর্তি করা হবে। স্তর এবং বিভাগ ভেদে নিবন্ধনের শর্ত নিচে দেওয়া হলো।আসনসংখ্যা সীমিত।
কণ্ঠসংগীতের ক্ষেত্রে –
১। স্বরজ্ঞান জানতে হবে (জুনিয়র)
২। উচ্চারণ ঠিক হতে হবে (জুনিয়র)
৩। সরল কিছু গেয়ে শোনাতে হবে (জুনিয়র)
৪। কমপক্ষে ৩/৪টি রাগ জানতে এবং ১০ মিনিট রাগসংগীত গেয়ে শোনাতে হবে (সিনিয়র)
যন্ত্রসংগীতের ক্ষেত্রে –
১। তবলার ক্ষেত্রে তাল ও লয় জানতে হবে (জুনিয়র)
২। আবেদনকৃত বিভাগের বাদ্যযন্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে (জুনিয়র)
৩। কমপক্ষে ৩/৪টি রাগ জানতে এবং ১০ মিনিট রাগসংগীত বাজিয়ে শোনাতে হবে (সিনিয়র)
৪। তবলার ক্ষেত্রে কমপক্ষে ১০ মিনিট তবলা বাজিয়ে শোনাতে হবে (সিনিয়র)
ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন করুন
Online Registration
Audition Registration Form (PDF Download)
অথবা সরাসরি আবেদনপত্র সংগ্রহ করুন :
বেঙ্গল বই, ১/৩ ব্লক ডি, লালমাটিয়া, ঢাকা ১২০৯
নিবন্ধনের শেষ তারিখ ৩১ জুলাই ২০১৯
পরীক্ষার তারিখ ও সময় নিবন্ধনের পর জানানো হবে।
পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে
যোগাযোগ +৮৮ ০১৮৪৪০৫০৫৭৪
www.bengalfoundation.org