ফাগুন সমীরণে Day 2
Wednesday, 13 February 2019
Day 2
সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ঢাকা
ফাগুন সমীরণে : ১২ – ১৬ ফেব্রুয়ারি বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসব
১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গল বইয়ে (১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা) অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব – ‘ফাগুন সমীরণে’। পাঁচ দিনব্যাপী এই উৎসবে আছে সাহিত্য-আলোচনা, বই ও গানের অ্যালবাম প্রকাশনা এবং গানের আসর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
প্রথমদিন মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি: বই প্রকাশ, আলোচনা ও গানের আসর
পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসবের প্রথমদিন মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০টায় ছিল বই প্রকাশ ও আলোচনার আয়োজন ‘আলাপে বিস্তারে’।বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত, রফিকুন নবী-রচিত স্মৃতির পথরেখায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচনায় ছিলেন মতিউর রহমান, সম্পাদক প্রথম আলো, শিল্পী নিসার হোসেন ও শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ। আয়োজনের দ্বিতীয় পর্যায়ে বেঙ্গল বই প্রাঙ্গনে সন্ধ্যা ৬.৩০টায় সংগীত পরিবেশন করে সংগীতদল গান পাগল।
দ্বিতীয় দিন বুধবার, ১৩ ফেব্রুয়ারি: অ্যালবাম প্রকাশ ও গানের আসর
আজ উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬.৩০টায় শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ধারণ করা ভাওাইয়া গানের অডিও অ্যালবাম ‘ধরলা নদীর পারে’ -এর মোড়ক উন্মোচন করবেন অগ্রণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বরেণ্য শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সাম্প্রতিকতম দশটি গানের এই অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। মোড়ক উন্মোচনের পর রথীন্দ্রনাথ রায় অ্যালবামের কিছু নির্বাচিত গান গেয়ে শোনাবেন।
আগামীকাল বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি উৎসবের তৃতীয় দিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬.৩০টায়। বেঙ্গল বই প্রাঙ্গণে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় সংগীতদল জলের গান|
স্থান :বেঙ্গল বই, ১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা ১২০৯, যোগাযোগ : ০১৭১১৮১৭৭৪৯, ৫৫০২৯৩২৪
ধন্যবাদ জানিয়ে,
রেজওয়ানুল কামাল চৌধুরী
বেঙ্গল ফাউন্ডেশন
০১৭১৭ ১১৯ ০১৪, ০১৮৪৪ ০৫০ ৬২৪
ফোক-ফিউশন ধারার গানের জন্য বিখ্যাত সংগীতদল জলের গান ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। তাঁরা মাত্র কয়েক বছরেই ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গান প্রকাশ করে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডগুলোর তালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। ইতিমধ্যেই জলের গান গ্লাসগো, স্কটল্যান্ডে বিশ্ব সুফি উৎসব, এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর সহ উল্লেখযোগ্য বিভিন্ন মঞ্চে কৃতিত্বের সঙ্গে সংগীত পরিবেশন করেছেন। সদস্যরা হলেন – রাহুল আনন্দ, রানা সারোয়ার, আবু বকর সিদ্দিকী, গোপী দেবনাথ, ঐশ্বর্য মল্লিক, দীপঙ্কর রায়, মাসুম মিয়া ও দেলোয়ার হোসেন শুভ।

