প্রাণের খেলা

সংবাদ বিজ্ঞপ্তি
আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে ‘প্রাণের খেলা’ শীর্ষক গানের আসর

ঢাকা: ২৭ মার্চ ২০১৬
উনিশ শতকের শেষার্ধে বাংলা গানে বিপ্লব সাধিত হয় পাঁচজন গীতিকার ও গায়কের আবির্ভাবে। তাঁরা পঞ্চভাস্কর নামে সুপরিচিত। তাঁদের অবদানে বাংলাগানে নতুন প্রাণ সঞ্চারিত হয়। তাঁরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১), দ্বিজেন্দ্রলাল রায়(১৮৬৩-১৯১৩), রজনীকান্ত সেন(১৮৬৫-১৯১০), অতুলপ্রসাদ সেন(১৮৭১-১৯৩৪) ও কাজী নজরুল ইসলাম(১৮৯৯-১৯৭৬)। তাঁরা ও তাঁদের সময়ের গীতিকারের বৈচিত্রময় জীবনঅনুষঙ্গী গানের সম্ভার বাঙালীর মানসগঠন ও জীবন ভাবনায় উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়ে ওঠে।

আগামী ৩১ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে নিয়মিত গানের আসর
‘প্রাণের খেলা’। এবারের অনুষ্ঠানে পঞ্চগীতি ও পুরাতনী বাংলাগান শোনাবেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এবং শিল্পী মফিজুর রহমান।

স্থান: বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭(পুরাতন), শেখ কামাল সরণি, ধানম-ি, ঢাকা ১২০৯
প্রাণের খেলা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
…………………………………………………………………………………………………………………………….
শ্রদ্ধেয় সম্পাদক/বার্তা সম্পাদক/ চিফ রিপোর্টার

জনাব,
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচার মাধ্যম দ্বারা যতেœর সঙ্গে প্রচারের এবং উক্ত অনুষ্ঠানে প্রতিবেদক ও আলোকচিত্রী/ক্যামেরা ইউনিট পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাই।

ধন্যবাদ জানিয়ে,

জাহিদুল হক
ঊর্ধ্বতন ব্যবস্থাপক, সংগীত বিভাগ

Leave a Reply

Enter your keyword