Twilight Ragas

সংবাদ বিজ্ঞপ্তি
বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত রাগসংগীতের অ্যালবাম“টোয়াইলাইট রাগাজ”এর প্রকাশনা অনুষ্ঠান

ঢাকা: ১৪মার্চ ২০১৬
উপমহাদেশীয় শাস্ত্রীয়সংগীত সাধনার বিশিষ্টধারা বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য প-িত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন এবং তাঁর কন্ঠে ধারণকৃত “টোয়াইলাইট রাগাজ”রাগসংগীত অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল আজ সোমবার ১৪ মার্চ ২০১৬। মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী। এসময় আরো উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতমিল্পী সুবীর নন্দী, নজরুল সঙ্গীতশিল্পী সাদিয়া আফিরিন মল্লিক। এসময় শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন লুভা নাহিদ চৌধুরী। এর আগে অনুষ্ঠানের শুরুতে রাগ বেহাগ পরিবেশন করেন গুরুর শিষ্য সোহিনী চক্রবর্তী। মোড়ক উন্মোচন এর পর শিল্পী খেয়াল গেয়ে শোনান, তিনি রাগ“পুরিয়া ধানেশ্রী” বিলম্বিত এক তালে ও তিনতালে দ্রুতলয় পরিবেশন করেন। শিল্পীর সঙ্গে তবলা সংগত করেন ইফতেখার আলম প্রধান, হারমোনিয়ামে ফকির সুমন, তানপুরায় সুশান্ত সরকার ও মনীন্দ্রনাথ রায়।

টোয়াইলাইট রাগাজ অ্যালবামটিতে তবলা সংগত করেছেন অরুময় দে ও সুজিত সাহা এবং হারমোনিয়ামে অজয় চক্রবর্তী।অ্যালবামের গানগুলি: ১. রাগপুরিয়া কল্যাণ ২. রাগ জয়জয়ন্তী।
প-িত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি এক সংগীতপ্রেমী পরিবাওে জন্মগ্রহণ করেন। তিনি বিষ্ণুপুর ঘরানার অনুসারী সংগীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান ও শিষ্য। সুদীর্ঘ জীবনে তিনি বিস্তর হিন্দুস্থানী সংগীত পরিবেশন এবং এ বিষয়ে প্রচুর বক্তৃতা করেন। তাঁর ভরাট কন্ঠে রাগের সৃজনশীল বিস্তার, তানের অতুলনীয় শুদ্ধতা এবং ছন্দ সর্ম্পকে ধারনার ভিত্তি আর সংগীতে চিন্তা ও আবেগের দক্ষ সমন্বয় খেয়ালের গঠনে এনেছে এক নতুন মাত্রা, উপস্থাপনায় এখনো যা সমকালীন এবং বিশ্লেষনে ঐতিহ্যম-িত। প-িত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান। ৩০ বছরের বেশী সময় অধ্যাপনা করে ১৯৯২ সালে তিনি অবসর গ্রহনকরেন।

সময় ও স্থান :সন্ধ্যা ৭টা, বেঙ্গল ক্যাফে, বাড়ি ৪২, সড়ক ২৭(পুরাতন), শেখকামালসরণি, ধানম-ি, ঢাকা ১২০৯
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। সিডি প্রকাশনাঅনুষ্ঠানটিসবারজন্য উন্মুক্ত।
…………………………………………………………………………………………………………………………….
শ্রদ্ধেয় সম্পাদক/বার্তাসম্পাদক/ চিফরিপোর্টার

জনাব,
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচারমাধ্যম দ্বারা যত্নের সঙ্গে প্রচারের বিনীত অনুরোধ জানাই।
ধন্যবাদ জানিয়ে,

Leave a Reply

Enter your keyword