Mystery of Colour
In the course of Nipa’s training in Bangladesh and Japan, her emphasis on oil painting and the techniques of
application of oil, were significant for her development as an artist. The series of works presented in the exhibition
brought together different thoughts and feelings evoked by a particular colour and its relationship with the world.
Nipa (b. 1975, Dhaka) did her BFA from the Institute of Fine Arts, University of Dhaka, (1996) and post graduate
research (2000-2002) and ME (Fine Arts) from the Aichi University of Tokyo (2004). She won a number of citations
and awards in Japan including the International Friendship Award at the Amano Hashi Date Art and Craft Fair
(2002), the Selection Award at the Third Ume Hiroba Haruhi Art Biennale (2003) and Daiko Foundation Scholarship
at Nagoya (2003). She won the Honourable Mention Award in the 16th Young Artists Exhibition organized
by the Bangladesh Shilpakala Academy in 2008. Nipa is a freelance artist living in Dhaka.
Date: 1/08/2008 – 10/08/2008
Venue: Bengal Gallery of Fine Arts
Exhbition Intro: মাকসুদা ইকবাল নীপা নব্বুইয়ের দশকের শেষ পর্যায়ে চারু ও কারুকলা ইন্সটিটিউটিটের বার্ষিক চিত্র-প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে চিত্রানুরাগীদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছিলেন। তরুণ চিত্রকরদের মধ্যে তাঁর কাজ ভিন্ন মর্যাদা অর্জন করেছিল। ধারাবাহিক চিত্রচর্চা ও সাধনার মধ্য দিয়ে বিশেষত তেলরঙের কাজে তিনি দক্ষতা অর্জন করেছিলেন। দ্বৈত ও যৌথ প্রদর্শনীতে তাঁর সৃজনধারা বিষয়বৈচিত্র্যের গুণে খুবই মনোগ্রাহী ও মধুর বলে বিবেচিত হয়েছিল। পরবর্তীকালে তিনি জাপানে চিত্রকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষা তাঁর চিত্রগুচ্ছে পরিশীলিত আবেগ ও মননধর্মিতায় স্পষ্ট ছাপ রেখে যায়। জাপানে তিনি যৌথ ও একক প্রদর্শনী করেন। জাপানে শিল্পচর্চা যে কোনো সৃজনশীল মানুষের জন্য একটি নবীন দরোজা উন্মুক্ত করে দেয়। তাঁর ক্ষেত্রেও এই চিত্রশিক্ষা নতুন তাৎপর্য সঞ্চার করেছে। এই শিল্প-উদ্যানে তিনি পরিগ্রহণ করেন এবং শিক্ষাগ্রহণ করেন চিত্রশিল্পের পরিপ্রেক্ষিত নির্মাণের। আন-র্জাতিক শিল্পভুবনের এই গ্রহণ ও বর্জন তাঁর সৃজন তৎপরতায় নবীন মাত্রা যোগ করে। তিনি তাঁর সৃষ্টিকে নব আলোকে, নতুন চিন্তা-চেতনায় বিন্যাস করেন। এই চিত্রচর্চা তাঁর মানসযাত্রায় ও সৃজন উদ্যোগে নবীন প্রণোদনা সঞ্চার করে। এই সময়ে তিনি ফর্ম ও রং নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। ছন্দোময় ও আবেগধর্মিতায় তাঁর সৃষ্টিগুচ্ছ নতুন অর্থ যোজনা করে। ফর্ম, রং ও টেক্সচার এইসব বিবিধ গুণাবলিতে তাঁর সৃষ্টি শুদ্ধ আবেগময় ও ঋদ্ধ হয়ে উঠেছে। বিষয়ের অন-র্নিহিত সৌন্দর্যকে যে পরিপ্রেক্ষিত-জ্ঞানে অবলোকন করেন তা তিনি তাঁর চিত্রপটে ধরে রেখেছেন। বিমূর্তধারার এইসব চিত্রগুচ্ছ তাঁর চিত্রশৈলীতে গভীরতা সঞ্চারী হয়ে উঠেছে। অবয়ব, চিত্রের রস ও রং ব্যবহারের মুনশিয়ানায় তাঁর শক্তিমত্তা নতুন মাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে। এই প্রদর্শনীতে তাঁর সামপ্রতিক কাজের কিছু নিদর্শন আছে। আমরা তাঁর সাফল্য কামনা করি।