A Return to the Forest

To mark 2011 as the International Year of Forests as declared by the United Nations. Bengal Gallery of Fine Arts hosted a three-day painting exhibition titled, ‘A Return to the Forest’.

কুষ্টিয়ায় ভিন্নধর্মী একটি আর্ট ক্যাম্প হয়েছিল। চেতনায় ভিন্ন, চরিত্রে ভিন্ন এবং বিষয়ে ভিন্ন। দেশের খ্যাতনামা ১২ জন শিল্পী অরণ্যের জীবনদায়ী প্রভাব, সবুজের সমারোহ এবং বৃক্ষ হননের ক্ষতিকারক দিক তাঁদের তুলিতে প্রতিবিম্বিত করেছিলেন। বাংলাদেশের এতজন চিত্রকর অরণ্যে ফিরে গিয়েছিলেন তিন দিনের জন্য। জীবনের জন্য, মননের জন্য প্রাণদায়ী সবুজ বহু মাত্রা নিয়ে এই শিল্পীদের সৃজনে উজ্জ্বল হয়ে উঠেছিল। প্রদর্শনীটিতে তারই কিছু নিদর্শন ধরা পড়েছে। গভীর অরণ্য, কখনো জনপদে বন, কখনো নদীকে ঘিরে যে অরণ্য তা উঠে এসেছে শিল্পীদের ক্যানভাসে। বৃক্ষ হননের বিরুদ্ধে আজ সমগ্র বিশ্বের জনমানস সোচ্চার। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বন বর্ষ-২০১১ উদযাপিত হবে বিশ্বে। এই চেতনাকে সম্মুখে রেখেই এই আর্ট ক্যাম্প আয়োজন করা হয়েছিল। আমাদের দেশের চিত্রকরেরা এ অনুষঙ্গকে তুলিতে ধারণ করে ছবি অঙ্কন করেছেন তাঁদের নিজস্ব শৈলীতে। উন্মোচিত হয়েছে অরণ্যের অন্তর্নিহিত সৌন্দর্য, সারি সারি বৃক্ষের বিন্যাসে প্রাণের স্ফূর্তি। এই ক্যাম্পটি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, বাংলাদেশের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। -বেঙ্গল গ্যালারি অব্‌ ফাইন আর্টস্‌।

Date: 27.12.2010 – 29.12.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword