The Journey and Fraternity
Bengal Gallery of Fine Arts hosted a week-long group exhibition featuring the works of the acclaimed ‘Calcutta Painters’ of Kolkata, India, titled, ‘The Journey and Fraternity’ with the inaugural ceremony on 5 January 2010, Tuesday, at 6 pm at Bengal Shilpalaya.
Dr. Dipu Moni, Honourable Foreign Minister, Govt. of the People’s Republic of Bangladesh, was present as the Chief Guest and inaugurated the exhibition. Eminent artists Aminul Islam from Bangladesh and Bijan Choudhury and Jogen Chowdhury from India were present as Special Guests.
Kolkata in the early 1960s was living in the afterglow of the great Bengal renaissance that had given Indian art a welcome new direction. But new stirrings were beginning to be felt and different socio-political realities had emerged in the aftermath of India’s partition, calling for new perspectives, idioms and expressions. The ground was thus perfect for the Calcutta Painters to take root and grow over the years as one of the most abiding influences on contemporary Indian art. Following many upheavals during its 46-year trek, Calcutta Painters today presents a diverse mix of styles, talent and experience. But a common thread runs through its apparent diversity: innovation and experimentation. The participants of the show were Amitabh SenGupta, Animesh Nandi, Anita Roy Chowdhury, Barun Roy, Bipin Goswami, Debabrata Chakraboti, Dhiraj Chowdhury, Dwijen Gupta, Gautam Bhowmik, Isha Mohammad, Jogen Chowdhury, Nikhilesh Das, Niren Sengupta, Pradip Mondal, Prokash Karmakar, Rabin Mondal, Shyamashree Basu, Sibaprasad Karchoudhury, Subrata Ghosh, Sudip Banerjee, Susanta Chakraborty, Tapan Ghosh, Tapan Mitra, Wasim Kapoor
কলকাতা পেইন্টার্সের জন্ম হয়েছিল এক বিশেষ অঙ্গীকারকে স্কন্ধে নিয়ে ১৯৬৪ সালের জানুয়ারি মাসে, এক বিশেষ মুহূর্তে। চিত্রকলা অঙ্গনকে সকল রকম গতানুগতিকতা থেকে মুক্ত করবার দায় নিয়েই এই গোষ্ঠীর জন্ম। বিষয়ে, প্রকরণে, ঐতিহ্যভাবনায় যে-ধারা চলছিল, তা কোনোভাবেই কোনো সৃজনশীল মানুষের কাছে কাম্য ছিল না। এই অভাববোধ থেকে কলকাতা পেইন্টার্স চিত্রশিল্পের অঙ্গনে প্রবহমান ধারাকে প্রথামুক্ত করবার জন্য প্রয়াসী হয়েছিল। এভাবেই নানা কর্মপ্রবাহের মধ্য দিয়ে তাঁদের সৃজন উদ্যানে এক নব্য ভাবনার সঞ্চার হয়েছিল। তাঁদের কাজে বিদ্রোহ যেমন ছিল, তেমনি ছিল তাঁদের সৃজনবেগে শিল্পরুচিকে প্রাধান্যদানের প্রবণতা। দেশভাগের ফলে সমাজে অস্থিরতা বিরাজ করছিল। পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা যে আর্থনীতিক বিপর্যয় সৃষ্টি করেছিল তার ফলে সমাজবিন্যাস ভেঙে পড়েছিল এবং মানবিক বোধ ও সম্পর্কও ক্ষুণ্ন হয়েছিল। ষাটের দশকের প্রারম্ভে এই পটভূমিতে কলকাতা শহরের সামাজিক-রাজনৈতিক আবহে ও বাস্তবতায় এই গোষ্ঠীর জন্ম। মুগ্ধ রোমান্টিকতাকে পরিহার করে এই গোষ্ঠীর সদস্যরা তাঁদের সৃজনে জীবনের বস্তুনিষ্ঠ প্রতিফলনে সর্বদা প্রয়াসী হয়েছেন। তাঁদের সংকল্প ও অভিপ্রায় ছিল একদিকে প্রথা থেকে মুক্তি, গতানুগতিকতা থেকে মুক্তি, অন্যদিকে জীবনের নানা দিককে ক্যানভাসে ও সৃষ্টিতে প্রতিফলন, চিত্রে শিল্পগুণ সঞ্চার এবং রূপায়ণ ও সৃষ্টিতে আধুনিকতাবোধের উজ্জীবন। গোষ্ঠীসদস্যদের এই দায় ও অঙ্গীকারই তাঁদের দীর্ঘ পথচলায় প্রেরণা জুগিয়েছে এবং দেশে ও বিদেশে তাঁদের সৃজনকর্ম আদৃত হয়েছে। সুন্দরের অভ্যর্থনায় এবং সৃষ্টির উন্মুখতায় এ গোষ্ঠীর আজো কোনো বিরাম নেই। চিত্রসাধনা ও চর্চায় এ গোষ্ঠী নিত্যনতুন স্বাক্ষর রেখে যাচ্ছে। তাঁদের সৃষ্টিকর্মে বহুভাবনার বিচ্ছুরণ চিত্র-উদ্যানকে আলোড়িত, সঞ্জীবিত ও প্রাণিত করছে-এ ব্যাপারে আজ আর কোনো সন্দেহ নেই। বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ কলকাতা পেইন্টার্সের পথচলা ও সখ্য শীর্ষক প্রদর্শনী আয়োজন করে সাংস্কৃতিক অভিযাত্রায় আরো একটি নবস্বাক্ষর রাখলো।
Date: 05.01.2010 – 11.01.2010
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation