Urban Delight

Bengal Gallery of Fine Arts hosted a two-week solo painting exhibition titled ‘Urban Delight’ by artist Kazi Salahuddin Ahmed with the inaugural ceremony on 7 May 2009, Thursday at 6 p.m. at Bengal Shilpalaya. Prof. Nazrul Islam, Chairman, University Grants Commission of Bangladesh, was present as the Chief Guest and inaugurated the exhibition. Prof. Rafiqun Nabi, Dean, Faculty of Fine Arts, University of Dhaka, and eminent economist Dr. Atiur Rahman were present as special guests.

In Salahuddin’s art, reality, the collectively constructed yet seemingly unfathomable domain, is subjected to visual ploys that the artist has gradually developed. The configuration of the city of Dhaka, where he lives and works, has been transmuted into vortexes of fragmented colour fields. The effaceable signs of ecstasy in the exteriorized forms help the viewer detect a sense of belonging on the part of the artist, something that may escape the understanding of many a modernist weighed down by the sense of alienation and angst. Salahuddin (b. 1963, Dhaka) did an MA in International Relations from the University of Dhaka in 1983. Notable among his awards are the Honorable Mention Award in the 13th Asian Art Biennale Bangladesh (2008), Honourable Mention Awards in the 69th (2002) and 65th (1998) Miniature Painters, Sculptors and Gravers Society Show in Washington DC, 2nd Prize in Abstract and Surrealism, 25th Anniversary International Miniature Art Show, HASF, USA (2000), 1st Prize in Abstract Art, 12th Georgia Miniature Art, USA (1997) and others.

চিত্রকর সালাহউদ্দিন বিমূর্তধারার কাজে পারদর্শী ও দক্ষতা অর্জন করেছেন। রং ব্যবহারেও তাঁর বিশিষ্টতা আছে। উজ্জ্বল লাল কিংবা নীল ব্যবহার করে তিনি তাঁর সৃষ্টিগুচ্ছে নবমাত্রা সঞ্চার করেন। গত শতাব্দীর আশির দশকের শেষ পর্যায় থেকে তিনি এ দেশের চিত্রানুরাগীদের মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তীকালে তাঁর সৃষ্টি নানা ধরনের নিরীক্ষার মধ্য দিয়ে চরিত্র অর্জন করে এবং নিজস্ব চিত্রভাষা নির্মাণে তিনি সমর্থ হন। বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ আয়োজিত নগর আনন্দ প্রদর্শনীর সৃজনে কাজী সালাহউদ্দিনের নগর ভাবনার প্রতিফলন আছে। নগরের নানা দিক তাঁর চিত্রপটে উজ্জ্বলভাবে ধরা পড়েছে। নগরই হচ্ছে একটি দেশের প্রাণকেন্দ্র। নগরের বৈচিত্র্যময় ভবনসমূহের স্থাপত্যশৈলীসহ নানা অনুষঙ্গ তাঁর ছবির অন্তর কাঠামোর সঙ্গে মিশে আছে। তিনি অঙ্কন করেছেন ও চয়ন করে নিয়েছেন নগরের আনন্দের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়। আনন্দের নানা বিষয় ও দিক তাঁর চিত্রাবলির উপজীব্য বিষয় বলে এই চিত্রসমূহের রং উজ্জ্বল, নয়ন সুখকর। তাঁর সৃষ্টি হয়ে ওঠে অতল জলের আহ্বানের মতো গভীরসঞ্চারী। সেজন্য এই প্রদর্শনীর চিত্রগুচ্ছ নগরায়ন, নগর জীবনের অনুষঙ্গ কিংবা নাগরিকতার বিচ্ছুরণ সমৃদ্ধ শুধু নয়, হয়ে উঠেছে নগর জীবনেরও উজ্জ্বল প্রতিচ্ছবি।

Date: 07.05.2009 – 20.05.2009
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword