A Sky Full of Light
Bengal Gallery of Fine Arts hosted a two-week long Solo Art Exhibition titled, ‘A sky full of light’ by Gulshan Hossain. The inaugural ceremony was on 22 September 2005, Thursday at 6 pm at Bengal Shilpalaya. Eminent artist Mustafa Monwar graced the occasion as Chief Guest and inaugurated the exhibition while H. E. Mr. Jacques-Andre Costilhes, Ambassador of the Republic of France in Bangladesh, was present as the guest of honor.
ফুল, পাখি, নদীর এই দেশকে ভালোবেসে কত গান কবিতা আর ছবি। প্রকৃতির ছন্দে কবিমাত্রেই আকুল হবেন তাতে বিচিত্র কি! শিল্পীও আকুল না হয়ে পারেন না। প্রতিদিন শরতে মেঘের খেলা কত দেখা যায়! বর্ষায় মরা নদী ভরে ওঠে এই দেশে। সকাল আসে চাদর মুড়ি দিয়ে শীতে, রাতে কড়ইয়ের পাতায় কুয়াশা জমা রাখে। এ দেশে প্রতি ঋতুর আলাদা রূপ আছে, প্রতিবেলা অন্যবেলা। এ দেশ ভাব ও অনুভবের দেশ। শিল্পী গুলশান হোসেন সে ভাব মেখেছেন তুলিতে। ক্যানভাসে প্রকৃতি থেকে পাওয়া মুঠো মুঠো রঙের প্রলেপ। ছবিগুলোর অনন্তে হারিয়ে যাওয়ার আকাঙ্খা রয়েছে। অসীমে মিলবার আগ্রহ তাঁর। ছবি আঁকতে ইচ্ছে করে, ভালো লাগে; অন্য কারণ নেই আর। হয়তো তাই গুলশান হোসেনের ছবি আনন্দমুখর। বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস এবারে শিল্পী গুলশান হোসেনের একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করছে। শিল্পের কাঠামো নয় বরং অভ্যন্তরের অনুভবের সঙ্গে দর্শককে যুক্ত করবে এই প্রদর্শনী।
Date: 22.09.2005 – 05.10.2005
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation