Traditional Chinese Painting
Bengal Gallery of Fine Arts and the Embassy of the People’s Republic of China in Bangladesh hosted an eight-day exhibition titled, ‘Traditional Chinese Painting’. The inaugural ceremony was on 12 August 2008 at 6 pm at Bengal Shilpalaya. Nobel Laureate Prof. Dr. Muhammad Yunus was present as the chief guest and inaugurated the exhibition. Mrs. Rasheda K. Choudhury, Adviser, Ministry of Cultural Affairs, Govt. of the People’s Republic of Bangladesh, and Kazi M. Aminul Islam, Secretary, Chief Adviser’s Office, were present as special guests while H. E. Mr. Zheng Qingdian, Ambassador, Embassy of the People’s Republic of China in Bangladesh, was present as the guest of honour.
চীনা ঐতিহ্যবাহী চিত্রকলা বিংশ শতাব্দী থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব কাজ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও কোরিয়ায় খুবই আদৃত হচ্ছে। ক্যালিগ্রাফি পদ্ধতি ও বিধৌত জল রঙে করা এ-সব কাজে ঐতিহ্যের মিশ্রণে এক নবধারা সৃষ্টি হয়েছে। লোক-ঐতিহ্যের স্পর্শে এইসব সৃষ্টি শিল্পমূল্য ও সৃজনশীলতায় ভিন্ন মর্যাদার আসনে আজ প্রতিষ্ঠিত। সিল্ক কাপড় ও কাগজে করা এসব কাজে শিল্পীর মনোভঙ্গি খুব সহজেই শনাক্ত করা যায়। এই প্রদর্শনীতে মধ্য চীনের একটি অঞ্চলের সাধারণ গ্রামের লোকশিল্পীদের করা বন্যপ্রাণী বিশেষত বাঘের নানা ভঙ্গিকে তুলে ধরা হয়েছে। পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য ও বিরল কিছু বৃক্ষের উপস্থিতি ছবির পরিপ্রেক্ষিত সৃষ্টিতে খুব আগ্রহ- উদ্দীপক হয়ে উঠেছে। বাঘকে উপজীব্য করে এইসব চিত্র আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছে। চীনা বাঘ ছবি বলে এই সজনের আলাদা শ্রী ও বৈশিষ্ট্য আছে। সিংহ ও বানরকে অবলম্বন করে অংকিত কয়েকটি কাজও বেশ ভালো। ভিন্নধারার এইসব চিত্র আশাকরি দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন জাগরূক থাকবে।
Date: 12.08.2008 – 19.08.2008
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation